Logo Logo

ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


Splash Image

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি সরদার (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য চাঁদকাঠি বড় বাড়ি হাউজিং এলাকার সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি সরদার ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি (২ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মজিবর সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হারুনার রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে মধ্য চাঁদকাঠি বড় বাড়ি হাউজিং এলাকার সামনে পাকা সড়ক থেকে রাব্বি সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, "মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...