Logo Logo

গোপালগঞ্জের মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে রিয়ান মোল্লা (১৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার কমলাপুর গ্রামের খোন্দকার বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত রিয়ানের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার, ফেস্টুন বহন করে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬) পরিকল্পিতভাবে প্রতিবেশী রিপন মোল্লার ছেলে রিয়ান মোল্লাকে হত্যা করে পরিত্যাক্ত পুকুরে ফেলে রাখে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কমলাপুর জাগ্রত যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন, নিহতের পিতা রিপন মোল্যা, চাচা স্বপন মোল্যা প্রমূখ।

উল্লেখ্যঃ গত রবিবার (১৯ জুলাই) রিয়ান মোল্লাকে তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুরে ফেলে রাখে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে, তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাত ৩টার দিকে আওলাদ মোল্লার বাগানের মধ্যে পরিত্যক্ত পুকুরে খোঁজ করে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানা হেফাজতে দেয়।#

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...