Logo Logo

সিএনজি অটোরিকশায় লোহার গ্রিল: নিরাপত্তার বাহন এখন ‘মৃত্যুফাঁদ’


Splash Image

এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।। সড়কে যাত্রী সুরক্ষার নামে সিএনজিচালিত অটোরিকশায় লাগানো লোহার গ্রিল এখন সাধারণ মানুষের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।


বিজ্ঞাপন


একটা সময় সড়ক-মহাসড়কে ছিনতাই, টানাপার্টি ও যাত্রী হয়রানি রোধে অটোরিকশার দুই পাশে লোহার গ্রিল বা খাঁচা দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে এই সুরক্ষাকবচই এখন যাত্রীদের জন্য ‘মৃত্যুফাঁদ’ হিসেবে দেখা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বেশ কিছু সড়ক দুর্ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্ঘটনার পর অটোরিকশার ভেতরের যাত্রীরা দ্রুত বের হতে পারেন না। গ্রিল দিয়ে চারপাশ লক বা আটকে থাকার কারণে উল্টে যাওয়া বা আগুন লাগা গাড়ি থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পথচারীরা উদ্ধার করতে চাইলেও গ্রিলের কারণে ভেতর থেকে যাত্রীদের টেনে বের করা যায় না। ফলে সামান্য আঘাতেই বা সময়মতো বের হতে না পেরে অনেক যাত্রী মারা যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

ভুক্তভোগী যাত্রীদের মতে, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহারের কারণে আগের মতো টানা হেঁচড়া বা ছিনতাইয়ের ঘটনা অনেক কমে এসেছে। কিন্তু এই লোহার খাঁচায় বন্দি হয়ে যাতায়াত করা এখন চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা দুর্ঘটনায় পড়লে এই গ্রিলের কারণে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন।

যাতায়াত নিরাপদ করতে এবং বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সিএনজি অটোরিকশা থেকে অবিলম্বে এই লোহার গ্রিল অপসারণ করা জরুরি। যাত্রী সাধারণ ও সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...