Logo Logo

ভাতিজার পুরুষাঙ্গ কেটে দিয়ে চাচী উধাও


Splash Image

ভুক্তভোগী প্রবাসী জুয়েল ও অভিযুক্ত জেসমিন আক্তার।

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচী জেসমিন আক্তার (২৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত জুয়েল ওই বাড়ির কামাল হোসেনের ছেলে। ঘটনার পর স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে প্রবাসজীবন কাটানোর পর প্রায় এক মাস আগে দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে পারিবারিক মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ায় তিনি চাচী জেসমিন আক্তারের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়রা দাবি করেছেন। দেশে ফেরার পরও পরিবারের অজান্তে সেই ঘনিষ্ঠতা অব্যাহত ছিল বলে তাদের ভাষ্য।

স্থানীয়দের আরও দাবি, সম্প্রতি পরিবারের পক্ষ থেকে জুয়েলের বিয়ের জন্য পাত্রী ঠিক করা হয়। এরপর মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচীর ঘরে গেলে একপর্যায়ে জেসমিন আক্তার ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযুক্ত জেসমিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এরপর আর কেউ থানায় অভিযোগ দিতে আসেননি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...