বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পূর্বঘোষণা ছাড়াই তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্থিত হন। এ সময় পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলে সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।
পরিদর্শনের সময় তিনি জানতে চান, সেবাপ্রার্থীরা নির্ধারিত নিয়মে পাসপোর্টের আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে পারছেন কি না। পাশাপাশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, অযথা ভোগান্তি বা অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার হচ্ছেন কি না, সে বিষয়েও নাগরিকদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেন।
পরে জেলা পরিষদ প্রশাসক আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. শাহজাহান কবিরের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় তিনি পাসপোর্ট সেবার মান আরও উন্নত করা, সেবাপ্রার্থীদের ভোগান্তি ও হয়রানি কমিয়ে আনা এবং অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে নির্ধারিত নিয়মে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পাসপোর্ট সেবা পান, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি সেবাপ্রার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ কাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...