Logo Logo

হরিণাকুণ্ডুতে সনদ ছাড়া গরু জবাই, মাংস বিক্রেতাকে জরিমানা


Splash Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রাণিস্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়া গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।


বিজ্ঞাপন


২৩ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার কুলবাড়ীয়া বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

পশুজবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫(২) ধারা অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

অভিযানকালে কুলবাড়ীয়া বাজারের মাংস বিক্রেতা মো: সাহেব আলীকে সরকারি বিধিমোতাবেক প্রাণিস্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ না করেই গরু জবাই ও মাংস বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে মোবাইল কোর্টের বিচারক তাঁকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনের এমন তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...