বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, দত্তনগর বাজারের 'মায়ের দোয়া ফার্মেসি'র মালিক মো. নুর নবী চারজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণীতে বাদী অভিযোগ করেন, বিক্রীত ওষুধের বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে তিনি অভিযুক্ত ফিরোজের ভাড়া বাসায় গেলে পূর্বপরিকল্পিতভাবে তার একটি ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৭২ হাজার ২৭ টাকা হাতানো হয়। একই সাথে এ ঘটনা কাউকে জানালে তাঁকে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে মহেশপুর থানায় দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি—মাহবুবুর রহমান (৩০) ও মিজানুর রহমান ছোট (৩৫)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...