Logo Logo

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক


Splash Image

গাঁজাসহ আটক নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল।

ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেলকে (২৮) আটক করা হয়। তিনি সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। আটকের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আদনান রুবেলকে আটকের তথ্য পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে ছাড়িয়ে নেওয়ার নানা চেষ্টা করেন। তবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পুলিশ কোনো ধরনের সুপারিশ বা তদবিরে সাড়া না দিয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখে।

এদিকে একই রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসিয়ে অপর এক অভিযান পরিচালনা করে নলছিটি থানা পুলিশ। ওই তল্লাশাকালে ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই অভিযুক্তের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...