Logo Logo

বগুড়ার শেরপুরে আরডিএর বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন করলেন মির্জা ফখরুল


Splash Image

বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) প্রাঙ্গণে দুই দিনব্যাপী ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শুরু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এমপি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোশাররফ হোসেন (নন্দীগ্রাম), সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম (সোনাতলা-সারিয়াকান্দি), সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার আনম রশিদ এবং কৃষি সচিব রফিকুল মোহাম্মদ প্রমুখ।

উদ্বোধনী অধিবেশনে বক্তারা পল্লী উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমবায়ভিত্তিক টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে আরডিএর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন কারিগরি অধিবেশন, প্রকল্প মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...