Logo Logo

হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যর্থ: ইরানি সেনাবাহিনী


Splash Image

ছবি : সংগৃহিত

হরমুজ প্রণালি ও ইরানকে দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।


বিজ্ঞাপন


ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবোলফজল শেকারচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমেরিকার জন্য পরিস্থিতি বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত হয়ে উঠেছে।’

তিনি বলেন, হরমুজ প্রণালি এবং ইরানের সক্ষমতা দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সফল হয়নি।

শেকারচি আরও দাবি করেন, ওয়াশিংটন এখন ‘নতুন কৌশল’ খুঁজছে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসবে কি না, তা ‘জায়নবাদীদের অনুমতির ওপর নির্ভর করছে’—যা ইসরায়েলের প্রতি ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি সেনা মুখপাত্রের এসব মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...