Logo Logo

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত : সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী ওমর ফারুক


Splash Image

সাতক্ষীরা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. ওমর ফারুক তাঁর বিরুদ্ধে পারিবারিক রাস্তা দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৯ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ওমর ফারুক বলেন, স্থানীয় মো. শরিফুল আলম (মনু) তাঁর বিরুদ্ধে যে পারিবারিক রাস্তা দখলের অভিযোগ এনেছেন, তার কোনো আইনি বা বাস্তব ভিত্তি নেই। তিনি মূলত ইফতা হাউজিং লিমিটেডের পক্ষে ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা ক্রয় করেছেন, যা নিবন্ধিত দলিলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি দলিল সংক্রান্ত বিবরণ তুলে ধরে জানান, ২০১১ সালের ১৯ ডিসেম্বর সম্পাদিত পারিবারিক রেজিস্ট্রি বণ্টননামা অনুযায়ী মো. শরিফুল আলম মনু সাবেক ২০৪৯ ও হাল ৬৩৫২ দাগের ২৫.৬০ শতক জমির একক মালিক হন। পরবর্তীতে তিনি নিজ সম্পত্তি থেকে ইফতা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ৫.৮৪ শতক জমি বিক্রির চুক্তি সম্পাদন করেন। ওই বিক্রয়ের অংশ হিসেবে ২০১৬ সালের ১৯ এপ্রিল নিবন্ধিত ২৭৮১ নম্বর দলিলের মাধ্যমে ৬ ফুট এবং বিক্রিত অংশ থেকে আরও ৪ ফুটসহ মোট ১০ ফুট চওড়া ও ২৬৭ ফুট দীর্ঘ রাস্তা হস্তান্তর করা হয়।

ওমর ফারুক আরও উল্লেখ করেন, একই বছরের ১৯ জুলাই ৪৯৫৪ নম্বর দলিলের মাধ্যমে শরিফুল আলম মনু খোরশেদ আলম গং-এর কাছে আরও ৪.১২ শতক জমি বিক্রি করেন। উক্ত দলিলেও এই ১০ ফুট রাস্তার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে এটিকে পারিবারিক রাস্তা হিসেবে দাবি করার আর কোনো সুযোগ নেই বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে তাঁর সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসন, গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিকদের প্রতি নিবন্ধিত দলিলাদি যাচাই করে সত্য অনুধাবন এবং সব ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার জোর আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...