Logo Logo

ফুলগাজীতে চোরাচালান মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার


Splash Image

সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য চোরাচালানের মামলায় এজাহারনামীয় আসামি আবু তাহের সুমনকে গ্রেপ্তার করেছে ফেনী থানা পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (২৯ জুলাই) বিকেলে ফেনী সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু তাহের সুমন ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর (১ নম্বর ওয়ার্ড) এলাকার মিয়াজান মুখচার বাড়ির আবুল কালাম ও আছিরের নেছা পারুলের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় শাড়ি, 'লি ডোকাই নাম্বার ট্রপিক্যাল এরি অরিজিনাল বিপি ১২.৫%' স্প্রেসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়। এ ঘটনায় গত ১২ জুলাই ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে একটি চোরাচালান মামলা দায়ের করেন।

আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম জানান, এজাহারভুক্ত আসামি আবু তাহের সুমনকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ফেনী জেলা আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, এই চোরাচালান মামলার সাথে জড়িত বাকি অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একটি বিশেষ টিম মাঠে কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...