Logo Logo

বিলাইছড়িতে বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়িতে বন আইনের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জামাল (৬৫)। তিনি বিলাইছড়ি উপজেলার ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাছকাটা ছড়া গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে।

বিলাইছড়ি থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি বিলাইছড়ি থানায় মুলতবি থাকা সিআর সাজা—বন মামলা নম্বর ২৩/১২(দঃ) (ধারা: বন আইন, ১৯২৭-এর ২৬(১-ক)(খ)(ঘ))-এর আসামি। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ইস্যুকৃত সাজা পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন।

আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি জানান, এটি আদালত কর্তৃক দায়েরকৃত বন মামলা এবং আটককৃত ব্যক্তি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। শুক্রবার তাঁকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...