বিজ্ঞাপন
বিলাইছড়ি থানা সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ৪১ বিজিবি কাপ্তাই জোনের আওতাধীন ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আনছারুল হক গোপন সংবাদ পান যে, দুমদুমিয়া পাড়া এলাকায় একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে বিজিবির একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পাহাড়ের গহিন অরণ্যে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিলাইছড়ি থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪১ বিজিবি কাপ্তাই জোনের আওতাধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আনছারুল হক বাদী হয়ে ৩০ জুলাই দুপুর ১২টা ১০ মিনিটে বিলাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। 'দি আর্মস অ্যাক্ট ১৮৭৮'-এর ১৯এ (19A) ধারায় মামলাটি রুজু করা হয়েছে, যার নম্বর-০১।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...