বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল শিক্ষার্থীদের হাতে এসব ডিভাইস তুলে দেন। এ সময় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লেখাপড়া, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণের খোঁজখবর নেন।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযুক্ত শিক্ষা ও প্রযুক্তিনির্ভর সহায়তা নিশ্চিত করা গেলে তারা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সরকার কাজ করছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী রানী বল, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) আখতার হোসেন নিজাম মীরবহর।
অনুষ্ঠান ও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...