Logo Logo

গোপালগঞ্জে আ. লীগ নেতা সাংবাদিক মেহের মামুনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাংবাদিক মেহের মামুন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠ করে মেহের মামুন জানান, তার অনুপস্থিতিতে মুকসুদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এ বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি করেন।

তিনি বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে দৈনিক আমার সংবাদ পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সদস্য এবং মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করে আসছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা বজায় রাখার স্বার্থে কোনো রাজনৈতিক দলের পদে থাকা সমীচীন মনে করেন না। এ কারণেই তিনি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মেহের মামুন তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এই সিদ্ধান্তকে সম্মানপূর্বক গ্রহণ করার জন্য তিনি বিনীত অনুরোধ জানাচ্ছেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও একজন পেশাদার সাংবাদিক হিসেবে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখতে তিনি কাজ করে যাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...