বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপালগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।
সভার প্রথমার্ধে কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের কাছ থেকে দাপ্তরিক কার্যক্রম, কর্মপরিবেশ এবং ব্যক্তিগত ও পেশাগত নানা সমস্যা ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন। এরপর সমস্যাগুলো পর্যালোচনা করে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দ্বিতীয় পর্বে অপরাধ পর্যালোচনা সভায় গত মাসের মামলার তদন্ত অগ্রগতি ও সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। চলমান মামলার তদন্তে বিশেষ কর্মদক্ষতা ও সর্বাধিক মামলা নিষ্পত্তির ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের এই নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার।
অপরাধ পর্যালোচনা পর্বে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, “পিবিআই সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় যেসব নির্দেশিকা ও কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে, তা গোপালগঞ্জ জেলায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। জনগণকে সর্বোচ্চ মানের তদন্তসেবা নিশ্চিত করতে প্রতিটি মামলার নিরপেক্ষ, নিখুঁত ও দ্রুত তদন্ত সম্পন্ন করা আমাদের প্রধান দায়িত্ব।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কাজের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির মাধ্যমেই কেবল জনগণের পূর্ণ আস্থা অর্জন সম্ভব। আর জনগণের এই আস্থাই পিবিআইয়ের মূল শক্তি।”
সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারা তদন্ত কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিশেষে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সকল স্তরের কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...