Logo Logo

কর্ণফুলীর চরপাথরঘাটায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত


Splash Image

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী এরশাদ আহমদের সভাপতিত্বে ও পশ্চিম চরপাথরঘাটা একতা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী মুন্নার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ে ছিলেন জসিম উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ওসি (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক। এছাড়া কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকরও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াসউদ্দিন ফয়সাল, আলাউদ্দিন চৌধুরী শিমুল, মুক্ত বিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা সেলিম খান, ক্লাব ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন ফারুকী, মোহাম্মদ মুছা মেম্বার, লায়ন মুছা সিকদার, আমির হোসেন আমু, জাফর আহমদ, গিয়াসউদ্দিন মোজাম্মেল, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ফরিদ জুয়েল, মহিলা মেম্বার আয়েশা আক্তার, ইলিয়াস বাহাদুর, আমজাদ হোসেন, ফরিদ আহমদ, ওমর ফারুক রানা, নাছির আহমেদ, ইলিয়াস ও আব্দুল আলীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক সামাজিক ক্ষতি নিয়ে আলোচনা করেন। তারা মাদক সেবন, বিক্রি ও এর বিস্তারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক ব্যবসার মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের আশায় একটি শ্রেণি এতে জড়িয়ে পড়ছে। অন্যদিকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে অসংখ্য পরিবার ও তরুণ প্রজন্মকে। মাদকের কারণে সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অশান্তি বাড়ছে।

তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এর পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানো এবং পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় জাগরণী সংঘ, মুক্ত বিহঙ্গ ক্লাব, দুরন্ত দুর্বার, প্রত্যাশা ও পশ্চিম চরপাথরঘাটা একতা সংঘের নেতৃবৃন্দসহ উপস্থিত সচেতন নাগরিকরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...