Logo Logo

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


Splash Image

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের ৯১ দিন পর শুক্রবার (৩১ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সিদ্ধান্তক্রমে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারাদেশ থেকে অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন— নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আখতারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন।

দলীয় সূত্র জানায়, চলতি বছরের ৩০ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই তিন নেতাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। একই সাথে কলেজ শাখা ছাত্রদল সভাপতির পদও স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সভাপতির পদ পুনর্বহাল করা হলেও এই তিন নেতার বহিষ্কারাদেশ বহাল রাখা হয় এবং দলীয় যেকোনো কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়। দীর্ঘ ৯১ দিন পর কেন্দ্রীয় ছাত্রদল তাদের ওপর অর্পিত সেই বহিষ্কারাদেশ তুলে নিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে উল্লেখিত নেতাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বা দলীয় বাধা থাকছে না। এখন থেকে তারা সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...