বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে একটি চৌকস দল শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নেত্রকোনা মডেল থানাধীন নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া (রাজুর বাজার) শান্তিনগর এলাকার হাসমত খাঁর বাসায় অভিযান চালানো হয়। এ সময় নিজের ভাড়াঘরে বসে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আশরাফুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আশরাফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সাতের মোড় (৭ নম্বর ওয়ার্ড) এলাকার মো. উসমান দেওয়ানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোনা পৌরসভার রাজুর বাজার শান্তিনগর এলাকার হাসমত খাঁর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/২৭ ধারায় নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-০৩, তারিখ: ১ আগস্ট ২০২৬)।
ডিবি পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...