বিজ্ঞাপন
রোববার (২ আগস্ট) রাতে শহরের চিতাখলা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার গোজাকুড়া নলকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে রাসেল ফুলপুর আমুয়াকান্দা গরুর হাট থেকে ব্যবসায়িক কাজ শেষে ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের অদূরে চিতাখলা বাইপাস মোড়ে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ভটভটির নিচে চাপা পড়ে চালক রাসেল গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকায় নেওয়ার পথে ময়মনসিংহ পৌঁছালে তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী হাসপাতালের চিকিৎসক তানভীর ইবনে কাদির সড়ক দুর্ঘটনায় চালকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...