বিজ্ঞাপন
আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জাতীয় মৎস্য পক্ষ সফলভাবে উদযাপন এবং জেলার মৎস্য খাতের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা।
সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সম্ভাবনাময় খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ, মুক্ত জলাশয়ের টেকসই ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
বক্তারা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর মূল বার্তা জনসাধারণের কাছে পৌঁছাতে এবং গৃহীত কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মৎস্যচাষি ও সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
প্রস্তুতিমূলক এই সভায় মৎস্য পক্ষ উপলক্ষে জেলা জুড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের বিশেষ সম্মাননা প্রদান, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব ও টেকসই চাষাবাদে চাষিদের উৎসাহিত করা এবং আমজনতার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...