Logo Logo

মুকসুদপুরে একদিনে আ. লীগের ৬৭ নেতার পদত্যাগ


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে একদিনের ব্যবধানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৭ জন নেতা-কর্মী দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত মুকসুদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার কয়েকটি ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের কথা জানান।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ নিজ নিজ পদ ও পদবি থেকে তারা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন। আইনপ্রয়োগকারী সংস্থা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া অনেকে দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়তা, শারীরিক অসুস্থতা, ব্যবসায়িক ও পারিবারিক ব্যস্ততাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, নীতিগত ও আইনি দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা সমীচীন নয়। তাই তারা স্বজ্ঞানে পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

মুকসুদপুর উপজেলা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা এবং সদস্য পলাশ মোল্লা দল ছাড়ার ঘোষণা দেন। একই সংবাদ সম্মেলনে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, মো. খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, মো. সালাম মোল্লা, মো. হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, মো. শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, মো. রশিদ শেখ, মো. মফিজ শরীফ, মো. হাসিব শেখ, মো. সুমন শেখ, মো. আমিরুল শরীফ, মো. মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, মো. তারেক মোল্লা ও মো. আশরাফ আলী পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের নেতা হান্নান শেখ, সাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু) ও মাসুদ মুন্সী এবং ৭ নম্বর ওয়ার্ডের নেতা আ. হক, ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হেমায়েত ফকির ও সদস্য মো. নাসিরুদ্দিন দল ছাড়ার কথা জানান।

মুকসুদপুরে অনুষ্ঠিত পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মো. জাকির সরদার, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের দুই সহ-সভাপতি মো. আনিচুর রহমান বিশ্বাস ও কাশেম শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের সরদার এবং সদস্য কাওসার মোল্যা দল ত্যাগের ঘোষণা দেন। একই সংবাদ সম্মেলনে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মহব্বত, তথ্য ও গবেষণা সম্পাদক চুন্নু মোল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের সিকদার, সদস্য মানিক মিয়া, শহিদুল শেখ, রাসেল শেখ, হারুন অর রশিদ, নাইমুল ইসলাম, সেকেন শেখ, শুকুর আলী শেখ, আতিয়ার ফকির, বসির আহম্মেদ ও মো. ওহিদ ঠাকুর পদত্যাগের কথা নিশ্চিত করেন।

এদিকে উজানী ইউনিয়নের উজানী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহ-সভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নৃপেন পান্ডে, বুদ্ধি কান্তি পান্ডে ও মৃত্যুঞ্জয় পান্ডে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য খিপু মোল্লা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াদ আলী মোল্লা ইস্তফা দেন।

এছাড়া মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত, গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাস, ভাবড়াশুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছলেমান কাজী এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নজির মিয়া ও নাসির মিয়া পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...