বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য নাসরিন বেগমের স্বামী।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের একটি সহিংস ঘটনা ঘটে। ওই মামলায় ইউপি যুবলীগ সভাপতি হাবিবুর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে রোববার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে তিনি কাঠের তৈরি ঘরের পাটাতনের এক কোণে গিয়ে লুকিয়ে থাকেন। তবে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে সেখান থেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি আরও উল্লেখ করেন, সোমবার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা হাবিবুরের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেক ডিজঅনারের মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...