বিজ্ঞাপন
এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।
নিহতদের একজন হলেন সানজিদা মিম (১৯)। তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের হাসেমের স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখাতে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
অপরদিকে, মাগুড়া বিনোদ ইউনিয়নের খুকনিপাড়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সালমা বেগম (৩৫) এর মরদেহও স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার স্বজনরাও অভিযোগ করেন, সালমা বেগমকে হত্যা করে পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দুই গৃহবধুর পরিবারই দাবি করেছে তাদের মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে।
এজন্য তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...