Logo Logo

ফাহমিদা হক এমপি

বিএনপি সরকারের অর্জন ব্যর্থ করতে অপশক্তি অপতৎপরতা চালাচ্ছে


Splash Image

খুলনা-৬ ও ২ সংরক্ষিত সংসদীয় আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। সরকারের এসব সাফল্য ও অর্জনকে ব্যর্থ করে দিতে একটি অপশক্তি নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাদের এই চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।


বিজ্ঞাপন


সোমবার (৩ আগস্ট) বিকেলে খুলনার পাইকগাছায় উপজেলা, পৌরসভা ও কয়রা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাইকগাছা লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু এবং জেলা বিএনপির সদস্য শামীম কবির।

এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

আয়োজিত মতবিনিময় সভায় কয়রা উপজেলা, পাইকগাছা পৌরসভা ও উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...