Logo Logo

গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


Splash Image

মোঃ সাইফুর রশিদ চৌধুরী। ​গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘গানে গানে জুলাই’।


বিজ্ঞাপন


২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সোমবার (৩ আগস্ট) বিকেলে শহরের শিল্পকলা অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

​জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের পরিচালনায় এবং শিক্ষিকা শাহানাজ পারভীন শিলুর উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান ও কাজী নজরুল ইসলামের গণসংগীত পরিবেশন করে।

​অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা, উদীচী শিল্পীগোষ্ঠী, সুর সন্ধান, মধুমতি, গোপালগঞ্জ কালচারাল ক্যানভাস, বিশ্ব বীণা সংগীতালয়, মৃদঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বন্ধন, সুর ঝংকার এবং সোনার তরী শিল্পী গোষ্ঠীসহ মোট ১২টি দল অংশ নেয়।

​আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতিকে তুলে ধরতেই এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...