Logo Logo

নালিতাবাড়ীতে বিএনপির দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

লিখিত বক্তব্যে তাঁরা দাবি করেন, তাঁদের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও তাঁরা অভিযোগ করেন।

আব্দুর রাজ্জাক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর জনপ্রিয়তায় বৃদ্ধি পেয়েছে তাই একটি পক্ষ এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রকৃত তথ্য যাচাই করে দেখার আহ্বান জানান।

শাহাদাৎ হোসেন বলেন, মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা সফল হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ আগস্ট যোগানিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের আয়োজনে এই সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়।যোগানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাদের অপসারণ দাবি করা হয়।

ওই সংবাদ সম্মেলনে দাবি করা হয় যে, এ বিষয়ে গত ৩০ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...