Logo Logo

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


Splash Image

জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।


বিজ্ঞাপন


বুধবার (৫ আগস্ট) ভোরে মাগুরার পারন্দুয়ালী ব্রিজের পাশে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা প্রদর্শন করেন। পরবর্তীতে মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “আমাদের নেতা তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন। আজকে মাগুরাসহ সারা দেশে দিনব্যাপী নানাবিধ ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আমরা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করছি, ঠিক তেমনি আমাদের গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সরকারের অঙ্গীকার—এই গণঅভ্যুত্থানের মহান চেতনায় আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনর্নির্মাণ করব। একই সঙ্গে আমরা দ্রুততম সময়ে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন সুনিশ্চিত করব।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্য অর্জনে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। রাষ্ট্র সংস্কারের এই ঐতিহাসিক যাত্রায় সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকা ও সার্বিক অংশগ্রহণ আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি।”

প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...