Logo Logo

ফরিদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি


Splash Image

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ফরিদপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৫ আগস্ট) সকালে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের শুরুতে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত শেষে স্মৃতিস্তম্ভে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

পরবর্তীতে ফরিদপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জন কার্যালয়, বন বিভাগ, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর জেলা কারাগার, জেলা নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় যুব শক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, মৎস্য অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কার্যালয়, জেলা বন কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর ও বিএডিসি-সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই সংবাদ লেখা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের কার্যক্রম চলমান ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...