বিজ্ঞাপন
এ দিন দুপুরে গোপালগঞ্জ শিশু পার্কের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বক্তব্যে তিনি বলেন, "৫ই আগস্টের গণ-অভ্যুত্থান না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, বিএনপিও আজ দেশ পরিচালনার সুযোগ পেত না।" তিনি জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, সদর উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক সিকদার শহিদুল ইসলাম লেনিন সহ স্থানীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে আগামী দিনে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...