বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ এবং ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইনস্ট্রাক্টর বখতেয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তাঁরা বলেন, “জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গঠন করা। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে।”
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের জন্য জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক ঐতিহাসিক তথ্যচিত্র ও বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে বিলাইছড়ি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...