বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) সকালে সাতক্ষীরার ‘জুলাই স্মৃতিসৌধে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাসহ সর্বস্তরের জনগণ এ শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ পর্ব সমাপনান্তে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদদের স্মরণে ও তাঁদের মহান ত্যাগের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি ও স্মারক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ এবং জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মধ্যে অংশ নেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ। সামাজিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ।
এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয় (সাতক্ষীরা)-এর পক্ষে অনুষ্ঠানে অংশ নেন কর্মকর্তা এস.এম.এ কাইয়ূম, মোঃ রুহুল কুদ্দুস, রাজীব কুমার মল্লিক, মোর্তজা আহমেদ, বাসন্তী রানী ঘোষ, সৈয়দা ফাতেমা আফরোজ ও মোছাঃ মাহফুজা রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...