বিজ্ঞাপন
জিডির তথ্য সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া শিশু মো. বাপ্পির মূল বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে। শিশুটি তার পরিবারের সঙ্গে বর্তমানে ফরিদপুর শহরের কমলাপুর (কি পাইলাম মোড়) এলাকায় বসবাস করে আসছিল।
ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির মা শারমীন আক্তার বনানী জানান, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে ফরিদপুর রেলস্টেশন এলাকায় লোকজনের প্রচণ্ড ভিড়ের মধ্য থেকে তার একমাত্র সন্তান বাপ্পি হারিয়ে যায়। ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে ব্যাপক সন্ধান চালিয়েও শিশুটির কোনো খোঁজ মেলেনি।
জিডিতে শিশুটির শারীরিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে, তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো ও ছোট এবং উচ্চতা প্রায় ২ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার মুহূর্তে শিশুটির পরনে ছিল বেগুনি রঙের একটি হাফহাতা গেঞ্জি ও হাফ প্যান্ট। শিশুটি নিজের নাম 'বাপ্পি' ছাড়া অন্য কোনো পরিচয় বা তথ্য বলতে পারে না।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ডায়েরিভুক্ত জিডির সূত্রে ধরে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ও প্রদেয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা সরাসরি ফরিদপুর কোতোয়ালি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বাপ্পির কোনো সন্ধান পাওয়া গেলে সরাসরি তার মা শারমীন আক্তার বনানীর ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭২৭-৪৬৬৩৫৪) যোগাযোগ করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ বিনীত অনুরোধ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...