Logo Logo

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়


Splash Image

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত রাষ্ট্রীয় প্রামাণ্যচিত্রে (ডকুমেন্টারি) শহীদ আবু সাঈদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, "যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনো ডকুমেন্টারিই বলা যায় না। একই সঙ্গে সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল।"


বিজ্ঞাপন


বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে প্রামাণ্যচিত্রের নানা ত্রুটি তুলে ধরে বলেন, "প্রদর্শিত ডকুমেন্টারিতে বেশ কিছু ভুল লক্ষ্য করা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো, সেখানে শহীদ আবু সাঈদের ছবি রাখা হয়নি। আবু সাঈদ জুলাই বিপ্লবের প্রকৃত প্রতিচ্ছবি ও প্রতীক। তাঁর ছবি ছাড়া এমন একটি প্রামাণ্যচিত্র পূর্ণতা পেতে পারে না। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও এতে যুক্ত করা দরকার ছিল। তবে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যেই অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। বিষয়টিতে ক্ষমা প্রার্থনার পর আমাদের শান্ত হওয়া উচিত ছিল; ক্ষোভ পুষে রেখে জাতীয় সংসদের মতো অনুষ্ঠান বয়কট বা ওয়াকআউট করা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।"

সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, "বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের কাজে কোনো ভুলত্রুটি হলে আপনারা তা শুধরে দেবেন। তবে আমরা কোনো অবস্থাতেই অতীতে ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ হব না, কারণ তাদের মধ্যে কোনো লজ্জাবোধ ছিল না।"

এর আগে অনুষ্ঠানসূচি অনুযায়ী প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য এবং উপস্থিত আহত জুলাই যোদ্ধারা। তাঁদের অভিযোগ—প্রামাণ্যচিত্রটিতে আন্দোলনের মূল ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ অবহেলাভরে এড়িয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়া মাত্রই মিলনায়তনের বিভিন্ন প্রান্ত থেকে হট্টগোল শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনকারীরা আসন ছেড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে এর প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, তথ্যচিত্রটিতে জুলাই বিপ্লবের সঠিক প্রেক্ষাপট ও শহীদদের অবদানকে খাটো করে দেখা হয়েছে। হট্টগোলের কারণে বেশ কিছুক্ষণ অনুষ্ঠানে এক ধরনের অচলাবস্থা বিরাজ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...