বিজ্ঞাপন
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আন্দোলন-সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। রাজপথের এই স্বৈরাচারবিরোধী আন্দোলন আমাদের ছাত্র-জনতার ত্যাগের প্রতীক। এই অর্জনকে নস্যাৎ করতে এখনো নানা ধরনের দেশবিরোধী চক্রান্ত চলছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, চিকিৎসাধীন আহতদের সুস্থতা এবং দেশের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...