বিজ্ঞাপন
গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন উপস্থিত ছিলেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান জুলাই গণঅভ্যুত্থানে বাকেরগঞ্জের আত্মোৎসর্গকারী ৬ জন শহীদের সন্তানের লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থান সৃষ্টিসহ সব ধরনের সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা অংশ নিয়েছেন, তাদের অবদান আমাদের আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে হবে। তাদের এই মহান রক্তের বিনিময়েই আজ আমরা একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মহান আত্মত্যাগ ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...