Logo Logo

পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ

টুঙ্গিপাড়ায় ফেসবুক পোস্টের প্রতিবাদে বিএনপি-যুবদল নেতার সংবাদ সম্মেলন


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অর্থ আদায়ের অভিযোগে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বর্ণি ইউনিয়নে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খা ও ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং পুলিশের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে সমাজে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি চক্রান্তকারী মহল এসব মনগড়া তথ্য প্রচার করছে।

আসামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে অলিউর রহমান ও শেহাব মোল্লা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে কখনো অবৈধ অর্থ নেননি এবং পুলিশের নাম ভাঙিয়ে কাউকেও ভয়ভীতি দেখাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে যেকোনো নিরপেক্ষ তদন্ত চালাতে পারে উল্লেখ করে তারা জানান, তদন্তে দোষ প্রমাণিত হলে যেকোনো প্রশাসনিক শাস্তি তারা সানন্দে মেনে নেবেন। একই সঙ্গে অপপ্রচারকারীদের কাছে কোনো শক্ত প্রমাণ থাকলে তা সশরীরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, উক্ত বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে কোনো অভিযোগ পাওয়া গেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ আগস্ট) "নিউজ বাংলা" নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খা এবং যুবদল নেতা শেহাব মোল্লার বিরুদ্ধে চাঁদা দাবি ও প্রশাসনিক প্রভাব খাটানোর বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেই বিভ্রান্তিকর পোস্টের প্রতিবাদেই মূলত বৃহস্পতিবার সকালে এ সংবাদ সম্মেলনের ডাক দেন ভুক্তভোগী নেতারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...