বিজ্ঞাপন
আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ থাই সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, নারাথিওয়াতের সান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্ট-এর একটি ম্যাচ। ম্যাচ চলাকালে প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই সময় হঠাৎ খেলার মাঠে বজ্রপাত হলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ে ঘটনাস্থলেই নিহত হন। আকস্মিক এ ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মালয়েশিয়ার খেলোয়াড়ও রয়েছেন। আহতদের অনেকের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বজ্রপাতের ঘটনার পর ম্যাচটি সঙ্গে সঙ্গে পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজকরা।
থাইল্যান্ডে বর্ষাকালে বজ্রপাত একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশটির সরকার নিয়মিতভাবে নাগরিকদের অপ্রয়োজনে খোলা জায়গায় অবস্থান না করা এবং বৃষ্টির সময় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়ে থাকে।
সূত্র : এএফপি, গালফ নিউজ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...