ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বেলাল, আমিরুল, নুরে আলী, ফয়জার ও তাজমুল। দুইজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাজের জন্য অপেক্ষারত কৃষি শ্রমিকদের চাপা দেয়। ঘটনাস্থলে তিনজন নিহত হন। অনেকে আহত হন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, শাহ ফতেহ আলী পরিবহনের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু শ্রমিককে চাপা দেয়। ছয়জন শ্রমিক মারা গেছেন। তাদের মধ্যে তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আর দুইজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। একজনের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যান।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর এক একজন মারা গেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...