Logo Logo

একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?


Splash Image

ছবিঃ ইন্টারনেট

একদিনের বিরতি দিয়ে দেশের বাজারে আবারও লাফিয়ে বাড়লো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবী স্বর্ণ) দাম বৃদ্ধির অজুহাতে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, নতুন নির্ধারিত এই দর একই দিন সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন দরপত্র অনুযায়ী, ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২৩ টাকা।

স্বর্ণের দামে উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দামে চরম অস্থিরতা বিরাজ করছে। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫০ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫০ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পেয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...