Logo Logo

দুই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান"


Splash Image

বরিশাল সংবাদদাতাঃ বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালে বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


অভিযানের সময় নিষিদ্ধ এই জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

৮ আগস্ট শনিবার ২০২৬ ইং বাকেরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের একটি দল নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় মৎস্য বিভাগের টিমের সাথে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভুমি) তন্ময় হালদার।

অভিযানকালে নিয়ামতি বাজারের লিটন সাহা ও অশোক দাসের দোকানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল পাওয়া যায়। অবৈধ এ জাল বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) অনুযায়ী উভয় ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা সহ দুটি মামলা দায়ের করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মৎস্য সম্পদের প্রজনন ও সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মাধ্যমে এই অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...