Logo Logo

সড়ক দুর্ঘটনায় ঝরল ববি শিক্ষার্থীর প্রান-অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধে ববি শিক্ষার্থীরা


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ‎বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) সংলগ্ন দপদপিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হবার পর নিহত হয়েছেন ববি শিক্ষার্থী আরাফাত।


বিজ্ঞাপন


তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষাবর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দফদফিয়া সেতুর ওপর একটি বিআরটিসি বাস ও একটি মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আরাফাত।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি মারা যান।

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আমি ঢাকা মেডিকেলে আছি আমাদের শিক্ষার্থী আর নেই। তার পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে

‎এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি দপ্তর অবরুদ্ধ করেছেন এবং ঢাকা-কুায়াকাটা মহাসড়ক অনিদৃষ্টকালের জন্য অবরোধ করেছেন৷ এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...