Logo Logo

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১০ আগস্ট) ভোর ৫টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলী শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিলফা বাজারে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল জাবেদ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি ছিটকে গিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় আহত ওই পথচারী চিকিৎসাধীন অবস্থায় সকালে হাসপাতালে মারা গেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া তিনি কী কারণে চিতলমারী থেকে টুঙ্গিপাড়ায় এসেছিলেন, তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...