বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর থানাধীন উত্তর গোপীনাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আজিম মোল্লা (২২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুরুল মোল্লা ও কমিলা বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল উত্তর গোপীনাথপুর গ্রামস্থ মো. মিরাজ আলী শেখের বসতবাড়ির দক্ষিণ পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মো. আজিম মোল্লাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...