Logo Logo

নীলফামারীতে নেসকোর প্রিপেইড মিটারের শোষণের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


Splash Image

নেসকোর প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের ‘শোষণ’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবিসংবলিত লিফলেট পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ডিমান্ড চার্জ বাতিল করা, মিটার ভাড়া বন্ধ করা, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য স্বল্প রেট নির্ধারণ এবং ভ্যাটের হার কমানো।

স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিলটি জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সামনে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও জোরালো বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। উত্তরের এই জেলাকে উন্নয়নশীল জেলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সহসভাপতি মাহাবুব আলী টুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...