Logo Logo

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন


Splash Image

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি শুরু হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণপ্রচার অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে। এটি বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।

রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।’

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আহ্বানের মধ্য দিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে সংসদের এ অধিবেশন শুরু হবে। চলতি বছরের তৃতীয় অধিবেশন হিসেবে এটি ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ আরেকটি পর্ব হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...