বিজ্ঞাপন
নিহতরা হলেন— কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা দুজনই মাদকাসক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর তাদের মরদেহ রেললাইনের ওপর পড়ে ছিল।
বুধবার (১২ আগস্ট) ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাটি রাজবাড়ী রেলওয়ে থানাকে অবহিত করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার রাত ১০টার পর কোনো এক সময়ে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোরে স্থানীয়রা রেললাইনে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...