বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নটাবাড়ী গ্রামের সাথে নাউতারা ইউনিয়নকে সংযুক্তকারী কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের দাবির মুখে সেতুটির বর্তমান অবস্থা সরজমিনে দেখতে এবং নতুন ব্রিজ নির্মাণের স্থান নির্ধারণে পরিদর্শনে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় উপজেলা আমীর, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও উৎসুক গ্রামবাসী তাঁর সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ মচকে ভেঙে পড়ে। এতে সাথে থাকা কয়েকজন নেতা-কর্মী ভারসাম্য হারিয়ে নিচে নদীতে পড়ে যান। তবে উপস্থিত সফরসঙ্গী ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় সংসদ সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ঘটনায় কয়েকজন সাময়িক আঘাত পেলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মজিবুর রহমান জানান, পুরোনো ও জরাজীর্ণ কাঠ হওয়ার কারণেই হঠাৎ করে সেতুটি ভেঙে পড়ে। তবে আল্লাহর অশেষ রহমতে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
পরবর্তীতে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, "আজকের এই দুর্ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট ফুটে উঠল যে স্থানীয় মানুষ প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর অতি দ্রুত একটি আধুনিক পাকা ব্রিজ নির্মাণ এবং আশপাশের কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...