Logo Logo

নয় দিন মৃত্যু শয্যায় থাকার পরে " বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত হনুফা আর নেই।


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জের ভরপাশা গ্রামে বালুর বস্তায় বোমা সদৃশ বস্তুুর বিস্ফোরণে আহত হনুফা ৯( নয়) দিন পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ছয়টার দিকে মারা গেছে।


বিজ্ঞাপন


গত ৩ আগষ্ট বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের নিজ বাড়িতে সকাল ৬ টার দিকে বালুর বস্তায় বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে হনুফা বেগম মারাত্মক ভাবে আহত হন। একই ঘটনায় তার এক কন্যা ও পঞ্চম শ্রেনী পড়ুয়া ফাহিম নামে এক নাতি আহত হয়।

ঘটনার পরপরই স্হানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে প্রসাশনের সহায়তায় আহতদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।

এদিকে হনুফা বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...